
২০০৯ সালে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় (৫ নভেম্বর), রাতে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএমপি'র সোনাডাঙা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড তৎসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ১। মোঃ জসিম (৫০), পিতা- হোসেন আলী, সাং: হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের দিকে ধৃত আসামি জসিম ভিকটিম জাহাঙ্গীর হোসেনের (নিহত) বাড়ির ভাড়াটিয়া ছিলেন। জসিম পেশায় একজন রিকশা চালক ছিলেন। জাহাঙ্গীরের বাড়ির সঙ্গে থাকা দোকান ভাড়া নিয়ে চালাতেন রবিউল ইসলাম নামের আরেক ব্যক্তি। ওই বছরের মে মাসের শুরুর দিকে দোকান থেকে রবিউলের একটি মুঠোফোন হারিয়ে যায়। ঘটনার চার-পাঁচ দিন আগে জসিম মুঠোফোন পাইয়ে দেওয়ার কথা বলে রবিউলের কাছ থেকে ৮০০ টাকা নেন। পরবর্তী সময়ে মুঠোফোন ও টাকা কোনোটিই ফেরত না দেওয়ায় স্থানীয় কয়েকজনের কাছে নালিশ করেন রবিউল। ১৯ মে ২০০৯ ইং তারিখ সকালে জসিম ও রবিউলকে নিয়ে সালিস বসান স্থানীয় কয়েক ব্যক্তি। সালিসে জসিমই মুঠোফোন চুরি করেছেন বলে তথ্য বেরিয়ে আসে। সালিসকারীরা জসিমকে মুঠোফোন ও ৮০০ টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন। উক্ত সালিসে জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন ছিলেন।
সালিসের পর জসিমকে ওই মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেন জাহাঙ্গীর। ওই দিন বিকেলে বাড়ির সামনে রবিউলের বন্ধ থাকা দোকানের বেঞ্চে বসে ছিলেন জাহাঙ্গীর। এ সময় একটি ছুরি নিয়ে পেছন দিক থেকে জাহাঙ্গীরের ঘাড়ের বাম পাশে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান জসিম। পরে স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উক্ত ঘটনায় জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে জসিমকে আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন,এসআরবি-৬ জানন,
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com