
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার সহসভাপতি নির্বাচিত,অভিনন্দন জানিয়েছেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু।
উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলার কথা রয়েছে। নির্বাচনে মোট ১০১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচনে সহসভাপতি পদে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, মশিউর রহমান সেন্টু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং অধ্যাপক হাসিবুর রহমান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার সহসভাপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি, সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।
শনিবার সকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. ফরিদুল ইসলাম আশা প্রকাশ করেন, এ নির্বাচনের মধ্য দিয়ে বাগেরহাটের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার হবে এবং জেলার খেলাধুলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com