
দীর্ঘ দুই দশক পর সরাসরি ভোট প্রদানের মাধ্যমে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এ নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেন বিএনপি নেতা এসকেন্দার হোসেন। তিনি পেয়েছেন মাত্র ৩৩ ভোট। শনিবার রাত সাড়ে ৮ টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ভোট গনণা শেষে এই ফলাফল ঘোষণা করেন। এছাড়াও ভোটে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও সেখ সাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে এম এস আলম, নির্বাহী সদস্য পদে শেখ শাহেদ আলী রবি, আল আমিন খান, আহম্মদ হামীম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো.. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, সুমন পাইক ও সৈয়দ মোস্তফা আল মামুন এবং সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে শাহিদা আক্তার এবং নার্গিস আরা এ্যানি। তবে সহ-সভাপতি পদে বিনা ভোটে ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, মাঠে খেলা-ধুলা নিয়মিত ফিরিয়ে আনতে সর্বাত্তক চেষ্টা করা হবে। যাতে করে যুবক-তরুনরা মাদক ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করে। নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, সর্বশেষ ২০০৬ সালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ দুই দশক পরে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদে ভোট গ্রহণ করা হয়। এইসব পদে ভোটের মাধ্যমে তারা বিজয়ী হয়েছেন। ৪ বছরের জন্য এই নির্বাচিতরা জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com