
শীতের আমেজ এখনো পুরোপুরি শুরু হয়নি। তবে শীতকালীন সবজি চাষে বাগেরহাটে কৃষকদের ব্যস্ততা শুরু হয়েছে আগেই। ভোরের আলো ফুটতেই কোদাল, সার ও সেচের সরঞ্জাম নিয়ে মাঠে ছুটছেন তারা। বাগেরহাট সদর উপজেলায় শীতকালিন সবজি চাষে চাহিদা মোতাবেক সার পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কঠোর মনিটরিং এর কারণে এমন সুফল মিলেছে বলে সবজি চাষিরা মনে করছেন। তাই তাঁরা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন। কৃষক যেন নিরবিচ্ছিন্ন ভাবে সার পায় সে ব্যাপারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কঠোর মনিটরিং করছে। উপজেলায় মোট ৪৬০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এরমধ্যে ৩০ হেক্টর জমিতে লালশাক, ৩০ হেক্টর পালংশাক, ৪০ হেক্টর টমেটো, ১৭০ হেক্টর লাউ, ৪০ হেক্টর বরবটি, ২০ হেক্টর শিম, ১২০ হেক্টর বেগুন এবং ১০ হেক্টর জমিতে ওলকপি চাষ করা হয়েছে।,শীতকালীন সবজি চাষে ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় চাহিদা মিটিয়েও সারাদেশে সবজি রফতানি করা সম্ভব হবে বলে তারা জানান।শীতকালীন সবজির ব্যাপক উৎপাদনে একদিকে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ক্রেতাদের নাগালের মধ্যে সহনীয় দামে বিক্রি করা সম্ভব হবে। কৃষকদের সাথে কথা বলে জানা যায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীত মৌসুমের সবজি স্থানীয় বাজারে আসতে শুরু করবে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা জানান, এ উপজেলা প্রায় ৩১০০০ রয়েছে। এদের অধিকাংশই সবজি চাষের সাথে জড়িত। সেই চাষে সার প্রয়োগে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানাবিধ পরামর্শ দেওয়া হচ্ছে। যার ফলে সুষম সার প্রয়োগ ও ডিলার পর্যায়ে তদারকির কারণে এখানে এখন পর্যন্ত সারের কোন ঘাটতি পড়েনি। কৃষক পরিবার বলেন‘আমাদের এই উপজেলায় আগাম শীতকালিন সবজি হিসেবে টমেটোসহ নানা রকম সবজি আবাদ করা হয়। ফসল অনুযায়ী সারের চাহিদা কখনও বাড়ে, আবার কখনো কমে। এ বছর আমরা চাহিদা মতো সার পেয়ে খুব খুশি। অনেকেই মনে করে জমিতে বেশি সার দিলে ফসল ভালো হয়। কিন্তু এই ধারণাটি ভুল। জমির উর্বরতা, পরিবেশ ও আবাদি ফসলের ওপর নির্ভর করে জমিতে সার দিতে হয়। এই শিক্ষাটা কৃষি অফিসের লোকজন আমাদের দিয়েছেন।‘উপজেলা কৃষি অফিসের লোকজন সব সময় এসে সারের খোঁজ-খবর নেন। তারা নিয়মিত তদারকি করছেন।
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা, তন্ময় দত্ত, বলেন,সরকারি নির্দেশনা মেনে আমরা কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সরবরাহের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি রবি মৌসুমের ফসলের আবাদ বৃদ্ধি এবং ‘সার বিতরণে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি। ওইসব অভিযোগ আমলে নিয়েই মূলত সার বিতরণ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করি। সঠিক ভাবে সদর উপজেলার সকল উইনিয়নে ও বøক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন।কৃষি কর্মকর্তা, তন্ময় দত্ত আরো বলেন, বিভিন্ন সময় সবজির রোগ নির্ণয় ও পোকা দমন, উন্নত বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে,তিনি বলেন, চলতি বছর টমেটো, লাউ, শিম, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ওলকপি, করলা, বাঁধাকপি ও ফুলকপি আবাদ করে একেক জন কৃষক একর প্রতি ৩০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।#

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com