
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; চট্টগ্রামের পতেঙ্গায় ৮৪ বোতল বিদেশি মদ জব্দ।
চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ সংলগ্ন এলাকায় গত ২৩ নভেম্বর ২০২৬ রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড জানান,
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ৬ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com