
বাগেরহাট পৌরসভাধিন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
এ নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ১০টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ আটটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। বাকি দুটি পদ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহন হয়। সভাপতি পদে ২২০ ভোট পেয়ে আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হাই শিকদার। বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র তত্ত¡াবধানে এ নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিএনপি নেতা কলেজ শিক্ষক হাদিউজ্জামান হিরো। তাকে সহযোগিতা করেন ওমর আলী মুন্নাসহ অন্যান্যরা। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আসলাম মোল্লা। এ ছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি ইদ্রিস আলী হাওলাদার, সহ সাধারন সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, কোষাধাক্ষ আনোয়ার হোসেন খান, দপ্তর সম্পাদক সমর কুমার পাল, প্রচার সম্পাদক নিখিল চন্দ্র পাল,ক্রীড়া সম্পাদক মোঃ মুকাম খান । নির্বাহী সদস্য আল আমিন হাওলাদার।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com