
বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর ব্যাতিক্রমী ভ্যানরিক্সা প্রচার অভিযান।
বাগেরহাটের রামপাল উপজেলা সদর ও গৌরম্ভা ইউনিয়নে ভ্যানরিক্সা ক্যাম্পেইন করে "আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ" উদযাপন করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। ২৫ নভেম্বর বুধবার সকালে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি রামপাল উপজেলা পরিষদ চত্তর থেকে এই ভ্যানরিক্সা ক্যাম্পেইন উদ্বোধন করেন।
বেলা ১১ টায় রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রাম সংলগ্ন কালভার্ট এর উপর প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরাম সভাপতি এম এ সবুর রানা, সাধারন সম্পাদক এঞ্জেলমৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, কার্যনির্বাহী সম্পাদক মো: মোজাফফর হোসেন, সদস্য সাবেরা সুলতানা তুলি, মারুদা খাতুন, সদর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি ছবি রানী মন্ডল, কার্যনির্বাহী সম্পাদক মো: লিয়াকত হোসেন, সদস্য সুরাইয়া খাতুন, তানিয়া খাতুন, সুষমা বিশ্বাস সহ রামপাল উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরাম সদস্যবৃন্দ।
একই সময়ে সকাল ১০টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সামনে থেকে অপর ভ্যানরিক্সা ক্যাম্পেইনটি উদ্বোধন করেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজ সেবক মুজিবর হোসেন জোয়ারদার। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: ফরহাদ হোসেন । গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি মো: ওবায়দুল্লাহ গাজী, সহ সভাপতি তসলিমা আক্তার বৃস্টি, সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন, মো: মোহতাদির সহ কমিটর নেতৃবৃন্দ।
প্রচারাভিযান থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃস্টি ও ক্ষতিগ্রস্তদের আইনী সুবিধা দিতে বাজারে ও জনসমাগম স্থানে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ৬টি জনসমাগম স্থলে দিবসের উপর সচেতনতামূলক পথসভা করেন নাগরিক ফোরাম নেতৃবৃন্দ। জেন্ডার ভিত্তিক সহিংসতা সংক্রান্ত কেস সংগ্রহ এর জন্য প্রচারনা চালানো হয়।
'নাগরিক' প্রকল্পের আওতায় এই প্রচারাভিযানে সহযোগিতা করেছে দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশন এবং উই ক্যান।
আন্তর্জাতিকভাবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী এই প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবছর এই আয়োজনের শ্লোগান ছিলো, ‘নারী ও কন্যাশিশুর প্রতি
সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’
ল্যাটিন আমেরিকার দেশ ডোমেনিকান প্রজাতন্ত্রে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে ১৯৬০ সালের ২৫ নভেম্বর তিন বোন নিহত হয়েছিলেন। ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার এক নারী সম্মেলন থেকে ওই ঘটনা স্মরণে ২৫ নভেম্বরকে তারা নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। ১৯৯১ সালে যুক্তরাস্ট্রের উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নারী নেত্রীরা ২৫ নভেম্বরকে সামনে রেখে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পক্ষকালব্যাপী (১৬ দিনের) এই কর্মসূচি চালু করেন।
এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে জাতিসংঘ নারীর প্রতি সহিংসতা বিলোপ ঘোষণা গ্রহণ করে এবং ১৯৯৯ সালে ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। তখন থেকে নারী অধিকার কর্মীরা নানা কর্মসূচির ভেতর দিয়ে বিশ্বজুড়ে ২৫ নভেম্বর থেক ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করে আসছেন।


বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com