
চট্টগ্রামে U.S. DEFENSE ATTACHÉ OFFICE, DHAKA-এর উদ্যোগে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আয়োজিত GUARDIAN SHARK-1 শীর্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর হতে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত ‘Exercise Guardian Shark-1’ শীর্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের Acting Deputy Chief of Mission Ms. Trishita Maula। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com