সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৫
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে আজ (২১ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তা তল্লাশি করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর