শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাগেরহাটে খাদ্য ও ভুমি মন্ত্রনালয়ের উপদেষ্টা।
গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটে সুধী
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী মাজার মাঠে জেলা প্রশাসন
বাগেরহাটে আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খাদ্য ও ভুমি মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম),বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মুহম্মদ আবু আনছার, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার বলেন। স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আসে এই গাড়িটির একটা আকর্ষণ রয়েছে। গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখান থেকে ভিডিও,র মাধ্যমে গণভোট, নির্বাচনসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।যার ফলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।
