বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বৃষ্টি হতে পারে,কোথায় হবে জানাল আবহাওয়া অধিদপ্তর

উত্তাল ডেস্ক: / ৪৩ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মাঘ এখনো বিদায় নেয়নি। আজ বুধবার ১৪ মাঘ। কিন্তু এ মাসেই শীতের তীব্রতা কমে এসেছে। সকালের পর দুপুরবেলায় বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে রংপুর বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।”

সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্য শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামীকাল ২৯ জানুয়ারি সারা দেশের আবহাওয়া একই রকম থাকতে পারে। তবে ৩০ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ৩১ জানুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ১ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮, রাজশাহীতে ১১ দশমিক ৫, রংপুরে ১৪, ময়মনসিংহে ১৩ দশমিক ৫, সিলেটে ১৪ দশমিক ২, বরিশালে ১২ দশমিক ৬, চট্টগ্রামে ১৫ দশমিক ৯ এবং খুলনায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।#sk


এই বিভাগের আরও খবর