গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা, দুই সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরো পড়ুন...
৫০ বছরে সমুদ্রসম লবণাক্ত হতে পারে খুলনার পানি, সুন্দরবন ও কৃষি বড় ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের পানি সংকট ও লবণাক্ততার ভয়াবহ ভবিষ্যৎ চিত্র উঠে এসেছে খুলনায় চলমান তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। গতকাল রাজধানীর হোটেল
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বসতঘরের বাথরুম থেকে রবিবার দুপুরে গলাকাটা অবস্থায় মুসলিমা খাতুন সীমা (২৮) নামের একজন গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, অসুস্থতাজনিত কারনে ব্যবহারিক বটি দিয়ে
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার
বাগেরহাটে নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদান উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তালুকদার আক্তার ফারুককে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপিতে যোগদান করে তালুকদার আক্তার ফারুক সাংবাদিকদের বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বিএনপিতে যোগদান করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই কাজ করতে চাই।” বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,“যারা আমাদের দলের গঠনতন্ত্র ও আদর্শ মেনে বিএনপিতে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। নতুন নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে চাইএবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে চাই। #
দক্ষিণ এশিয়ার নারী ফুটসালের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন সপরিবারে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত এবং তার দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা