মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিন:বাগেরহাটে মনজুরুল হক রাহাদ

মাসুম হাওলাদার: / ৭৫ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাগেরহাট শহরের রেল রোড চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফেরদাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এ সময় ব সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় ঐক্যজোটের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বাগেরহাট শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

বক্তব্যে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাহাদ আরো বলেন ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না।
জুলাইয়ের চেতনা আমাদের শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে আর মানুষের পাশে দাঁড়াতে। যারা দখলদারিত্বে বিশ্বাসী তারা জমি, ঘের দখল করুক, আর আমরা মানুষের মন দখল করে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ.বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস।জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা আমির মাওলানা রমিজ উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর