বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বাগেরহাটে লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে আগুন,পুড়েছে ১৩টি দোকান

বাগেরহাট প্রতিনিধি: / ১১৪ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

:

বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটে লাগা আগুনে ১৩টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে একটি ডায়াগনস্টিক সেন্টারও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে দ্রুত বাগেরহাট ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

ব্যবসায়ীদের দাবি প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জানান এখন দোকান পুড়ে যাওয়ায় অর্থনৈতিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যবসার সম্পূর্ণ মাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। চলার উপায় নেই।

ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণের প্রক্রিয়া চলছে।##


এই বিভাগের আরও খবর