শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল: বাগেরহাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো সংসদ নির্বাচন

মাসুম হাওলাদার : / ৪২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়ান। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিটি কেন্দ্রে পুলিশ,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৫৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

,কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সব ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন চলাকালে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। পুলিশ,সেনাবাহিনী, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীর তৎপরতায়,পাশাপাশি মোবাইল টিম ও টহল জোরদার থাকায় পুরো জেলাজুড়ে বিরাজ করছিল শান্ত পরিবেশ। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিনশেষে জেলার কোথাও কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরও খবর