রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে মোদির অভিনন্দন

উত্তাল ডেস্ক: / ২৭৩ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করার আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক্স হ্যান্ডলারে এই তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী।

সেখানে নরেন্দ্র মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় দীর্ঘ দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি।#sm


এই বিভাগের আরও খবর