মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

বাগেরহাট প্রতিনিধি: / ৩২৩ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক উত্তাল এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর বাগেরহাট জেলা প্রতিনিধি প্রাণের বাগেরহাটের সম্পাদক ও প্রকাশক আল-আমীন খান (সুমন) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

গতকাল কচুয়া সংবাদ সংগ্রহ শেষে করে পিরোজপুর থেকে ফেরার পথে বাগেরহাট সদর উপজেলার গোডাউন এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দুজনই বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর