সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন সংবাদ কর্মী গুরুতর আহত। দুর্ঘটনার খবরে আত্মীয়-স্বজন ও সহকর্মীরা দ্রুত হাসপাতালের ছুটে যান। অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে হাসপাতালে ছুটে আসেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। তারা আহত সাংবাদিকদের পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলেন। এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট শেখ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন শেখ, উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী নুরুল ইসলাম, সহ-সভাপতি রতন মোল্লা, সহ-সাধারণ সম্পাদ ক সার্জেন্ট মোঃ শাহিন মোল্লা, সার্জেন্ট আলহাজ্ব দীন মোহাম্মদ ফকির ও মোহাম্মদ আবদুর রব প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে দু’জন সংবাদ কর্মী গুরুতর আহত হয়েছেন।
রবিবার পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ভ্যানের সাথে সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বীর মুক্তিযোদ্ধা সন্তান বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক উত্তাল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক পিরোজপুর কন্ঠের ব্যুরো প্রধান আল আমিন খান সুমন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। অপরজন মাসুম হাওলাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম এর বাম পায়ের হাঁটুতে গুরুতর জখম ও একটি হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাক্তার ফিরোজুল ইসলাম।
