রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

চিকিৎসাধীন সাংবাদিক মাসুম কে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান :সচিব বাবলু

স্টাফ রিপোর্টার : / ১২৪ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬


সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান সচিব ফরিদুল ইসলাম বাবলু।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হলি ক্রিসেন্ট হাসপাতালে দুই তলা ৬ নং কেবিনে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে যান।
এ সময় তিনি আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলেন। সড়ক দুর্ঘটনায় আহত বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি
সাংবাদিক মাসুম হাওলাদার রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য গত (১৪ ফেব্রুয়ারি) রাতা পেশাগত কাজ শেষে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে শহরে ফেরার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক মাসুম হাওলাদার গুরুতর আহত হন। সাথে সাথে তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে পাঁচ দিন চিকিৎসার পর আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
সাংবাদিক মাসুম হাওলাদারের হাঁটুতে সফল অস্ত্রপ্রচার সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালোর দিক বলেও জানান তিনি।।##


এই বিভাগের আরও খবর