সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

একাদশ বিসিএস ফোরামের কমিটি গঠন: বাবলু সভাপতি ও ইহসানুল সম্পাদক নির্বাচিত

মাসুম হাওলাদার / ১০৯ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬


একাদশ বিসিএস ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা রবিবার বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ বিএম মিলনায়তনে অনুষ্ঠিত একাদশ বিসিএস ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সে সাথে কমিটি গঠন
নির্বাহী কমিটি গঠন করা হয়।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফোরামের নির্বাহী কমিটি গঠন উপলক্ষে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সরকারের সাবেক সচিব বিশিষ্ট সমাজসেবক ড.মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব
মোঃ ইহসানুল হক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি আব্দুল হানিফ ডাবলু সাবেক ভাইস প্রিন্সিপাল ঢাকা মেডিকেল কলেজ, নির্বাচিত হয়েছে।দপ্তর সম্পাদক এ. এফ. এম হায়াতুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপস্থিত সদস্যরা নব-নির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। নতুন এই নেতৃত্বের অধীনে ফোরামের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর