মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

অনলাইন প্রেসক্লাব-এর খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার।: / ৬১ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জেলা প্রশাসক

আ স ম জামশেদ খোন্দকার সাথ

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক সরদার বাদশা, আপেল মাহমুদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে দ্রুত তথ্যপ্রচার ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো সম্ভব হবে।

জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন পেশাগত বিষয় তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজতর করার আহ্বান জানান।সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর