বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের সোনাতলা এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রিত হন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন আব্দুল হক (অব.), সভাপতি সার্জেন্ট মোঃ মাহফুজুর রহমান বিপ্লব (অব.), সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ আল মামুন শেখ (অব.), সহ-সভাপতি মোঃ শামিম হাসান (অব.), সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম (অব.) এবং আইন উপদেষ্টা কর্পোরাল মোঃ মারুফ বিল্লা (অব.)

এছাড়া বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর সোহেলসহ জেলার বিভিন্ন এলাকার প্রবীণ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সশস্ত্র বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।##