বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ‘৮১-’৮২ বন্ধু ফোরাম (বাংলাদেশ
ইফতার ও দোয়া মাহ্ফিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ‘৮১-’৮২ বন্ধু ফোরাম (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী) পক্ষ থেকে বন্ধুদের সমন্বয়ে মোঃ মোখলেছুর রহমান, এডিশনাল আইজিপি (অবঃ) এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহ্ফিল রবিবার সুং গার্ডেন, আকরাম টাওয়ার, বিজয়নগর, ঢাকাতে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ফরিদুল ইসলাম, সচিব (অবঃ), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । উক্ত মাহফিলে কৃষিবিদ বন্ধুদের কয়েকজনের পরিবারসহ সরকারের উচ্চপদস্থ কর্ম কতা, দেশের বরেন্য ও গন্যমান্য অবসরপ্রাপ্ত কৃষিবিদগন উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে ফোরামের পক্ষ থেকে উপস্থিত প্রয়াত কৃষিবিদ বন্ধুদের পরিবারকে প্রধান অতিথি ড. ফরিদ ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন।
