বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নতুন স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

উত্তাল ডেস্ক: / ১৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। তবে শুরুর কিছুক্ষণ আগেই জোহর নামাজের আজান হওয়ায় ২০ মিনিটের জন্য অধিবেশনের বিরতি ঘোষণা করেন তিনি।”
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।”

জাতীয় সংসদের স্পিকার হিসেবে একমাত্র নাম হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রকাশ করেন। পরে তিনি সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। এর আগে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পরে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করলে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন।

ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ হিসেবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।#


এই বিভাগের আরও খবর