রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঢাকায় দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: / ১১৭ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অদ্য কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম, সচিব (অব.) তাঁর বক্তব্যে বলেন যে, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মসিউর রহমান, সচিব (অব.) এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) অধ্যাপক এস. এম. আবু জাফর, সাবেক জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, অবসরপ্রাপ্ত মেজর (অব.) মোঃ মনিরুজ্জামান, জনাব কে. কে. মণ্ডলসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট–১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ এবং বাগেরহাট–৪ সংসদীয় আসনের প্রার্থী সোমনাথ সমাদ্দার।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁদের বক্তব্যে দেশ ও জাতির সর্বাঙ্গীণ উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি রমজানের পবিত্র মাহাত্ম্য উপলব্ধি করে দেশের কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরও খবর