মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সুবিধা বঞ্চিত শ্রমজীবীদের মাঝে জামায়াতের ঈদসামগ্রী বিতরণ

উত্তাল ডেস্ক: / ৪৬ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মহানগর জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাসস্থান, ভাত, কাপড়, শিক্ষা ও চিকিৎসা এই ৫টি মৌলিক অধিকার সকলেরই প্রাপ্য।” কিন্তু আমাদের দেশের শ্রমিক সমাজ এ ৫টি অধিকার থেকে বঞ্চিত। তাদেরকে ন্যায্য অধিকার দিয়ে মানুষের মত মর্যাদার সাথে বাঁচার জন্য এ অধিকার দেয়া সরকার ও মালিক পক্ষের দায়িত্ব। এ অধিকারগুলো পাওয়া শ্রমিক সমাজের ন্যায্য অধিকার। শ্রমিক সমাজকে এ অধিকার প্রদানে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান। তিনি বলেন, ইসলামের হুকুম হলো তুমি যা খাবে তোমার অধীনস্থ লোকদের তা খাওয়াবে। তুমি যে কাপড় পরবে তাদেরও তা পরাবে। এ নীতি বাস্তবায়ন করতে পারলেই শ্রমিক ও মালিক সবাই দুনিয়াতে যেমন শান্তি পাবে, তেমনি আখিরাতেও শান্তি হবে। আদালতে আখিরাতে জবাবদিহিতার মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে। শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্ষমতায় গিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এগুলো বন্ধ করতে হবে।”
গতকাল রোববার দুপুরে নগরীর ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ”
৭নং ওয়ার্ড আমীর আলমগীর হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, নগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসাইন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল­াহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, আব্দুল মালেক, কামরুল ইসলাম, নজরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম, আবুল কালাম ছোট্ট, সাগর ইসলাম ও মোঃ সিয়াম প্রমুখ।#sm


এই বিভাগের আরও খবর