বিশিষ্ট সমাজসেবক, সিপিএ, সাবেক ছাত্রনেতা ও প্রতিষ্ঠাতা, লতিফ মাষ্টার ফাউন্ডেশন মোঃ রফিকুল ইসলাম জগলুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,জানিয়েছেন বাগেরহাট জেলাসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন
শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক—এটাই প্রত্যাশা। আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে ভাগাভাগি করে নেই ঈদের খুশি। আপনার জীবন রঙিন হোক ঈদের দিনের মতোই। সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম জগলু তিনি আরো বলেন
ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শেষে তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
