পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচ দফায় ঈদের জামাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০ বা ২১ মার্চ দেশে ঈদ উদযাপিত হতে পারে।”
বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প হিসেবে থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
এদিকে বায়তুল মোকাররমে ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।”
প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং শেষ জামাতে মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।#bl