বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চিতলমারী একে ফয়জুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ৮.০০ ঘটিকার সময় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার
তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন ও চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুলের ইসলাম।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধরনের কুচকাওয়াজ, ডিসপ্লে, শরীরচর্চা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটে ১ আসনের সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান খান। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুলের ইসলাম, জেলা বিএনপি নেএী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান হাবিব (ঠান্ডু), সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বৃন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামরুজ্জামান খান (পিকলু) az.kn