সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা:রুনা

চিতমারি প্রতিনিধি: / ১৩১ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সংরক্ষিত আসনে সাংসদ হতে চান সাবেক নির্বাচিত চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা।
বাগেরহাটের বিএনপির রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ রুনা ব্যক্তি জনপ্রিয়তায় আওয়ামী লীগের আমলে বিপুল ভোটে চিতলমারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তাই নিষ্পেষিত ও নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের কথা জাতীয় সংসদে তুলে ধরতে তিনি এবার বাগেরহাট সংরক্ষিত আসনে সাংসদ হতে চান।
রুনা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় ও বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং উপজেলা মহিলা দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলএলবি পাশ এই নারী ঢাকা ইডেন কলেজের ছাত্রী অবস্থায় ছাএদলের রাজনীতির সাথে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হয়েছেন অনেকগুলো ষড়যন্ত্রমুলক মামলার আসামী এবং রাজনৈতিক দলের একটি বৃহৎ অংশের সমর্থনও পাচ্ছেন সংরক্ষিত আসনের সাংসদ প্রার্থী হিসেবে।
রুনা বলেন’ দলের দুঃসময়ে রাজপথে থেকে দলীয় নেতা-কর্মীদের বিপদে – আপদে পাশে ছিলাম অনেক নির্যাতন সহ্য করেছি তারপরেও মাঠ ছাড়েনি।
এবার সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশা রাখি দলের দুর্দিনের ইতিহাস বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে।az,kn


এই বিভাগের আরও খবর