শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: / ৩৫ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা।”
আটককৃত নাজমুল শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে শ্রীনগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।”
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে র‌্যাব কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। #bl


এই বিভাগের আরও খবর