রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ২০ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬


বাগেরহাট উপজেলা প্রেসক্লাব-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ রশিদী, এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক শেখ আসাদুর রহমান,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য তিশা খানম, শ্যামল ঘোষসহ অন্যান্য সদস্যরা।

সভায় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম এবং এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা গঠনমূলক মতামত তুলে ধরেন এবং সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাসিক এই সভার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর