বাগেরহাটে “তথ্য অধিকার ও জবাবদিহিতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন কক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মেহেরুন্নেছার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।”
বিশেষ অতিথি ছিলেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইশরাত জাহান ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। এছাড়াও বাগেরহাট সদর ও রামপাল উপজেলার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, নারী নেত্রী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।”নাগরিক” প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন আমরাই পারি জোটের কনসালট্যান্ট নজমুস সাকিব রুবেলsm