জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বাগেরহাটের রেলী
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সকালে একটি র্যালি বের হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া রেলিতে ফুটবল সাঁতার অ্যাথলেটিক্স, ক্রিকেট সহ বিভিন্ন খেলোয়াড় কর্মকর্তা অংশ নেয়। জেলা ক্রীড়া
সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলোয়াড়দের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এর পাশাপাশি পড়াশোনা ও চালিয়ে যেতে হবে।এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ , জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, শামীম হাসান,শওকত আলী বাবু,কোচ এসকে সফরুল হক, যতীন্দ্রনাথ বিশ্বাস, মোঃ মিন্টু প্রমুখ। জেলা প্রশাসকের নেতৃত্বে ক্রীড়া দিবস উপলক্ষে বের হওয়া রেলি কোট চত্তর ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। #