মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শরণখোলায় মানসিক ভারসাম্যহীন রাজুর পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬


দুর্ঘটনায় গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন রাজু হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুখসংঘ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের অসহায় ওই পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বাগেরহাটের শরণখোলা শুভসংঘের সদস্যরা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, মরিচ ও হলুদ।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের শরণখোলা শাখার সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাপ্পি, যুগ্ম সাধরাণ সম্পাদক ইসরাত জাহান এবং রাজুর চাচাতো ভাই অপি হাওলাদার ও হাসিব হাওলাদার।
অসুস্থ রাজুর স্ত্রী খাদিজা বেগম জানান, বছর খানেক আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তার স্বামী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এর পর গত ১৫ মার্চ পরিচিত এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে সাতক্ষীরা জেলা সদরের একটি দোকানের সামনে থেকে পা ভাঙা অবস্থায় রাজুকে উদ্ধার করে তার পরিবার। তার পায়ে এখন পঁচর ধরেছে। টাকার অভাবে তার চিকিৎসা করানোও সম্ভব হচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একদিকে মানসিক ভারসাম্যহীন অন্যদিকে পা ভেঙে প্রায় পঙ্গু হাওয়ায় তিন সন্তান নিয়ে চরম দুরাবস্থায় পড়েন স্ত্রী খাদিজা বেগম। এমন পরিস্থিতিতে মানুষের সাহায্য সহযোগিতায় কোনোমতে সংসার চললেও স্বামীর উন্নত চিকিৎসা করাতে না পারলে সারজীবনের জন্য পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে তাকে। স্বামীর চিকিৎসার জন্য বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন স্ত্রী খাদিজা বেগম।
তাদের এমন দুর্দশা দেখে সাহায্যের হাত বাড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদিজা বেগম।
এব্যাপারে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল আলম লিটন বলেন, রাজু হাওলাদারের পরিবারকে সহযোগিতা করার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই। তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই এই অসহায় পরিবারকে এবং রাজুর চিকিৎসায় বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই। ##rk


এই বিভাগের আরও খবর