বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর মোট ৬১সদস্য কে আটক করেছে

মাসুম হাওলাদার : / ৩ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬


আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সক্রিয় এবং প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার প্রেস
ব্রিফিং করেন লেঃ সাকিব ইমরান ( এক্স) বিএন (নেভিগেটিং কর্মকর্তা বিসিজিএস স্বাধীন বাংলা) বলেন
এই সুন্দরবনের দস্যুতা দমনে আমরা নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছি এবং পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, বিগত দেড় বছর ধরে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্য কে আটক করা হয়েছে।
এছাড়াও পরিচালিত অন্যান্য অভিযান গুলোতে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড এর নেতৃত্বে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।
আমরা স্থানীয় জনসাধারণ, এই সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও নির্ভরশীল ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করেছি। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে কোস্ট গার্ডের নজরদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে, এ সকল ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর