দুরপাল্লার যাত্রীবাহী পরিবহনে অবৈধ মাদকদ্রব্য সরবারহ ও পাচার বর্তমানে নিয়মে পরিনত হয়েছে। গোঁপন খবরের ভিত্তিতে এ খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতারসহ ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাত ৯ টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি আনোয়ার হোসেন জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে। এর আগে সন্ধ্যার দিকে খানজাহান আলী মাজার মোড়ের জারিফ হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী একটি যাত্রীবাহী পরিবহনবাস তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ বাদশা হাওলাদার ( ৫৫) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বাদশা হাওলাদারও মোরেলগঞ্জ উপজেলার ডেউয়াতলা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে। উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের এক যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগে থাকা ১১ কেজি গাজাসহ আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়। ওই মাদক কারবারি বাগেরহাটের কচুয়া উপজেলার এক মাদক কারবারির কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এই গাঁজা নিয়ে আসছিল। গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম ও পরিদর্শক মো. জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের পূর্বক তাদের থানায় হস্তান্তর করা হয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রবিবার রাতে ২ জন মাদক বিক্রেতাকে বিপুল পরিমান গাজাসহ আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।#az