মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট,যুক্তরাষ্ট্রের উপকূলে ভয়াবহ বোম্ব সাইক্লোনের আশঙ্কা 

উত্তাল আর্ন্তজাতিক ডেস্ক:: / ৪৩০
আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী এক ‘বোম্ব সাইক্লোন’ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে। এর প্রভাবে নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তীব্র তুষারপাত, প্রবল ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সিএনএনের শুক্রবারের (৩০ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকেই ঝড়টির প্রভাব শুরু হয়ে শনিবার আরও তীব্র রূপ নিতে পারে। শনিবার রাতে উপকূলীয় এলাকাগুলোতে তুষারপাতের সঙ্গে হারিকেনের কাছাকাছি গতির দমকা হাওয়া পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলতে পারে।”

আবহাওয়াবিদরা জানান, নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে শুক্রবার রাতে ঝড়টির জন্ম হবে এবং শনিবার দ্রুত উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করবে। এই দ্রুত শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে ‘বোম্বোজেনেসিস’ বলা হয়। এর ফলে দক্ষিণ দিক থেকে অস্বাভাবিকভাবে ঠান্ডা বাতাস নেমে এসে এমন এলাকাতেও তুষারপাত ঘটাতে পারে, যেখানে সাধারণত তা বিরল।”

ঝড়ের গতিপথ যদি উপকূলের আরও কাছে চলে আসে, তবে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও সপ্তাহান্তে ভারী তুষারপাত ও ঝোড়ো বাতাসের প্রভাব পড়তে পারে। বর্তমানে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছে।#BL


এই বিভাগের আরও খবর