বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বাগেরহাটে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

 মাসুম হাওলাদার: / ১০৯ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে সদর উপজেলার  খানজাহান আলী মাজার মাঠে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা  পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম),ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মমিনুর রহমান।জেলা নির্বাচন অফিসার মুহম্মদ আবু আনছার, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম,

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ,বি,এম গোলাম সরওয়ার। বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মোঃ আবুল কালাম শেখ, ইমাম ও খতিব বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন খান, সরুই কওমী মাদ্রাসার মুহতামিম মোঃ আশেকুর রহমান ।


এই বিভাগের আরও খবর