নাগরিক ফোরাম কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ দৈনিক খুলনাঞ্চলে
নগর ও নাগরিক উন্নয়নে নাগরিক ফোরাম খুলনার কার্যকর ভূমিকার প্রত্যাশা করেছেন খুলনাঞ্চল সম্পাদক
নগর ও নগরীর নাগরিকদের সার্বিক উন্নয়নে নাগরিক ফোরাম, খুলনা কার্যকর ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় খুলনাঞ্চল কার্যালয়ে নাগরিক ফোরাম, খুলনা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা, সুশাসন ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নাগরিক ফোরাম, খুলনার মতো সংগঠনগুলো নগরবাসীর পক্ষে কথা বলবে এবং উন্নয়নমূলক কর্মকাÐে গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মিজানুর রহমান মিলটন বলেন, খুলনার নাগরিকরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, নাগরিক সেবা ঘাটতি ও অব্যবস্থাপনার মতো নানা সমস্যার মুখোমুখি। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সমাধানের পথ সুগম করতে নাগরিক ফোরাম কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নাগরিক ফোরাম, খুলনা দল-মত নির্বিশেষে নগর উন্নয়ন ও নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করবে। এতে করে খুলনা নগরী একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরিত হবে বলে তিনি মনে করেন। নেতৃবৃন্দ আগামী ২৪ জানুয়ারি নাগরিক উৎসবে খুলনাঞ্চলের সম্পাদক ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটনকে আমন্ত্রণ জানান এবং দাওয়াতপত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক ফোরাম কেন্দ্রিয় মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, কো-চেয়ারম্যান আবু তাহের, যুগ্ম-মহাসচিব মাহবুবুল হক, সাংঠনিক সচিব শাকিল আহমেদ, দপ্তর সচিব আল মামুন বাদল, ক্রীড়া সচিব এম এ জলিল, পরিবেশ সচিব জিএম মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সচিব মেজবাহউল ইসলাম ও সহ-প্রচার ও প্রকাশনা সচিব ইরাক আলী।#jl