বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

,মাসুম হাওলাদার: / ১৭১ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

সোমবার( ২৬ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ৯ ২৬ জানুয়ারি) সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহআটক ব্যক্তির হলেন জলমা লবনচরা খুলনার মৃত আলিম মিয়া ছেলে শহিদুল ইসলাম (৫২) ও জশলিং কয়রা খুলনার আবুল হোসেন গাজীর ছেলে ইয়াসির আলী(২৫) ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।লদিবুনিয়া


এই বিভাগের আরও খবর