বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নির্বাচিত হতে পারলে বাগেরহাটে চাঁদাবাজী,মাদক বেচা-কেনা বন্ধ করা হবে:ব্যারিষ্টার জাকির

বাগেরহাট প্রতিনিধি:: / ২২৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে প্রার্থীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি দলীয় প্রার্থী ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির বলেছেন, নির্বাচিত হতে পারলে বাগেরহাটে চাঁদাবাজী, অবৈধভাবে মানুষের জমি ঘের দখল, অবাধ মাদক বেচা-কনা বন্ধ করা হবে। নির্বাচনে লাঠিয়াল, সন্ত্রাসী ও দালালদের ব্যবহার করার দিন শেষ। সভায় ব্যারিষ্টার জাকিরের বড়ভাই আবু জাফর, জাহিদ ও জুয়েল উপস্তিত ছিলেন। সাংবাদিক কামরুজ্জামান শিমুল ও সাংবাদিক মিরন এর পরিচালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

সাংবাদিক কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাগেরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন,

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল,কচুয়া উপজেলা প্রেসক্লাব ও চুল কাঠি প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ বাগেরহাটে কর্মরত সিনিয়র ও নবীন সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর