ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট সদর ২ আসনের প্রার্থী আলহাজ্ব এ্যাড শেখ আতিয়ার রহমান
শনিবার (৩১ জানুয়ারী) বিকালে বাগেরহাটে যাত্রাপুর থেকে শুরু করে বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট সদর ২ আসনের প্রার্থী। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জেষ্ঠ্য আইনজীবী আলহাজ্ব এ্যাড শেখ আতিয়ার রহমান।এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ্যাড শেখ আতিয়ার রহমান বলেন, এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে বাগেরহাটের উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছি।