রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বাস স্ট্যান্ড পরিদর্শনে কেএমপি কমিশনার জাহিদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: / ১৫৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন কেন্দ্রগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে অতিরিক্ত যানবাহনের চাপ সত্তে¡ও যাত্রীসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।”
এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুর ৩টায় নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ যানবাহন কেন্দ্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।”

পরিদর্শনকালে কমিশনার সার্বিক ট্রাফিক পরিস্থিতি, যাত্রীসেবা, টিকিট ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় এবং শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন, একই সাথে তিনি যাত্রীদের সাথে কথা বলেন। এসময় তাদের ভোগান্তি, অভিযোগ ও প্রত্যাশা সম্পর্কে অবগত হন। তিনি যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান, টিকিট সংরক্ষণ এবং কোনো অনিয়ম দেখলে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্যও বিশেষভাবে অনুরোধ করেন। ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।”

এ সময় উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।#sm


এই বিভাগের আরও খবর