মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বাংলা নববর্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন: রফিকুল ইসলাম জগলু

মাসুম হাওলাদার : / ১০৪ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬


বাংলা শুভ নববর্ষে দেশবাসীসহ বাগেরহাটবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রফিকুল ইসলাম জগলু । একই সাথে তিনি বিগত বছরের দুঃখ-বেদনা ও গ্লানি-ব্যর্থতা ভুলে নতুন আশা ও উৎসাহে জীবন শুরু করার আহŸান জানান। নতুন বছরের প্রতিটি দিন সকলের জন্য হোক সাফল্যময়।

এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট সমাজসেবক, সিপিএ, সাবেক ছাত্রনেতা ও প্রতিষ্ঠাতা, লতিফ মাষ্টার ফাউন্ডেশন, মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত এই উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশের এই ধারা সমুন্নত রাখতে পারলেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে। রফিকুল ইসলাম জগলু
বাগেরহাটবাসীর ১৪৩৩ বঙ্গাব্দে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিশিষ্ট সমাজসেবক, সিপিএ, সাবেক ছাত্রনেতা, মোঃ রফিকুল ইসলাম জগলু জানান ,বিদায় ১৪৩২: স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩: পহেলা বৈশাখ- বাংলা নববর্ষের প্রথম দিন আজ মঙ্গলবার। এ উপলক্ষে আমি দেশবাসীসহ বাগেরহাটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মঙ্গলবার ( ১৪ এপ্রিল) ২০২৬ শুরু হচ্ছে নতুন প্রাণের উৎসব-পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা।


এই বিভাগের আরও খবর