শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বাগেরহাটে ১০ কেজি ও ইয়াবাসহ৩ জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি। / ১৪৫ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬



বাগেরহাট জেলা সদর ও মোংলায় পৃথক অভিযানে ১০ কেজি গাজা ও ৩০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পালসার মটরসাইকেল ও মাদক বিক্রেতাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার কররী ঘ্যঅশৈল সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭) ও কুমিল্লা জেলার দেবীদ্বার ফুলতলী গ্রামের মৃত মোজাম্মেল হক ভুইয়ার মেয়ে শারমিন আক্তার (২০) গোঁপন খবরের ভিত্তিতে এ দুজন কে সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। পরে তাদের ব্যবহ্নত একটি পালসার মটর সাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিভাগ।বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান তিনি।

অপরদিকে, সোমবার রাতে মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন বড় পুকুরপাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ হাসিনা বেগম (৫০) নামের একজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। হাসিনা বেগম কবরস্থান রোড বড় পুকুরপাড় রাতারাতি কলোনির লুৎফর কাজীর স্ত্রী । মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল কবরস্থান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বড় পুকুরপাড় সংলগ্ন নিজ বাড়ির সামনের ইটের রাস্তা থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর