শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

গণতন্ত্র ছাড়া দেশের টেকসই সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ,বীর বিক্রম

উত্তাল ডেস্ক: / ১২৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া দেশের টেকসই সমৃদ্ধি সম্ভব নয়। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের অংশগ্রহণই একটি রাষ্ট্রকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।”
স্পিকার বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যুব সমাজ এখন শুধু শিক্ষায় সীমাবদ্ধ না থেকে রাজনীতিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে ছাত্র ও যুবসমাজ জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, অপশাসনের বিরুদ্ধে লড়াই করে যুবসমাজ দেশের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করেছে। বর্তমানে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলশ্রুতিতে দীর্ঘ সময় পর জনগণ স্বত.স্ফূর্তভাবে নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ গঠন করেছে বলেও মন্তব্য করেন তিনি। বরিশাল প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে স্পিকার বলেন, এই অঞ্চলের সঙ্গে তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে।”
তিনি জানান, ছোটবেলায় বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এবং সে সময় খেলাধুলার প্রতিই তার বেশি আগ্রহ ছিল। তবে বর্তমান প্রজন্মের তরুণরা ভিন্ন বাস্তবতায় বেড়ে উঠলেও ইতিবাচক দিক হচ্ছে—তারা এখন দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে এবং রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#bl


এই বিভাগের আরও খবর