শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন:যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তাল ডেস্ক: / ৪৬ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

হজ ফ্লাইট-২০২৬ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন।”
এ সময় হজযাত্রীদের উদ্দেশে দেশ ও জনগণের কল্যাণে দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উদ্বোধনের পর তিনি সরাসরি উড়োজাহাজে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, হজে যাওয়া একটি সৌভাগ্যের বিষয় এবং এই পবিত্র সফরে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা উচিত। একইসঙ্গে তিনি হজযাত্রীদের সুস্থভাবে ফিরে আসার কামনা করেন।”প্রধানমন্ত্রী আরও জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই হজের প্রস্তুতির বড় অংশ সম্পন্ন হয়েছিল। এরপরও খরচ কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা থাকবে।”
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#bl


এই বিভাগের আরও খবর