সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

বাগেরহাট প্রতিনিধিঃ / ৮ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের রামপালে বেসরকারি সংস্থা নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার (এনএসইউএস)  মাধ্যমে ২৫ জন সু‌বিধাব‌ঞ্চিত প্রান্তিক নারীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকা‌লে  উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী এই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সহ সভাপ‌তি লায়লা সুলতানা এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠা‌নে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন। এসময আরো উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম কার্য‌নির্বাহী সম্পাদক সুজন মজুমদার, সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি ছ‌বি রানী মন্ডল। 

রি‌জিয়া পারভীন ব‌লেন, দাতা সংস্থা নো‌রিস বি‌ডি ও মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এর সহ‌যো‌গিতায় রামপাল উপ‌জেলার সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের সু‌বিধাব‌ঞ্চিত ২৫ জন প্রা‌ন্তিক নারী‌কে জনপ্রতি দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেকে বিকা‌শের মাধ‌্যমে এই সহ‌যো‌গিতা পাঠানো হয়েছে। তিনি এই উদ্যোগে জন্য প্রতিষ্ঠান গুলোর প্রতি ধন‌্যবাদ জ্ঞাপন করেন।rj


এই বিভাগের আরও খবর