বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

অসুস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে দেখতে জান ইমাম সমিতির নেতৃবৃন্দ

বাগেরহাট প্রতিনিধি: / ১২৯ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সড়ক দূর্ঘটনায় অসুস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে দেখতে জান জেলা ইমাম সমিতি  নেতৃবৃন্দ ।

সড়ক দুর্ঘটনায় অসুস্থ  সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব ও দৈনিক বাংলাদেশের আলো,এবং দৈনিক তথ্য, বিটিসি নিউজের প্রতিনি বিটিসি নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি কে বুধবার( ২২ এপ্রিল) দুপুরে  তার নিজ বাসভবনে বাগেরহাট  পৌর শহরের ৮ নং ওয়ার্ড নাগেরবাজার  (পূর্ব বাসাবাটি) গিয়ে খোঁজ খবর নেন এবং আল্লাহর কাছে  দ্রুত সুস্থতা কামনা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন এবং দ্রুত কর্মক্ষেত্রে ফিরে আসার তৌফিক দিন দোয়া ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতি নেতৃবৃন্দ । এময় বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সমাজসেবক মোঃ রুহুল আমিন খান,মোঃ রেজাউল করিম সাবেক প্রকল্প কর্মকর্তা ইসলামিক এইডও কো-অর্ডিনেটর বাগেরহাট জেলার সমিতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  একরামুল কবির,  হযরত মাওলানা রাকিবুল ইসলাম প্রচার সম্পাদক বাগেরহাট ইমাম সমিতি উপস্থিত ছিলেন।
উল্লেখ ১৫ ই ফেব্রুয়ারি রাতে বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে দু’জন সংবাদ কর্মী  পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে মহাসড়কের সদর উপজেলার  ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ভ্যানের সাথে সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক পিরোজপুর কন্ঠের ব্যুরো প্রধান আল আমিন খান সুমন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। অপরজন মাসুম হাওলাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম এর বাম পায়ের হাঁটুতে গুরুতর জখম ও একটি হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাক্তার ফিরোজুল ইসলাম।


এই বিভাগের আরও খবর